জীবন - রঙা
এক এক দিনের রঙ এক এক রকম।
এক এক দিনের ঘ্রাণ এক এক রকম।
এক এক দিনের স্পর্শ এক এক রকম।
জীবন যদি হয় নানারকম দিনের মালা,
তবে তার থেকে আমি বাদ দেব সমস্ত ছাই-রঙা ফুল...
দেব কি?
ধূসর যে বড় প্রিয়, পরিচিত মনখারাপের রঙ।
তার ঘ্রাণ, প্রথম বৃষ্টিতে ভেজা মাটির।
তার স্পর্শ, যে আমাকে চিরদিন ছুঁতে চেয়েছে, তার চোখের।
তার চাইতে বরং
জীবন হোক
ধূসর আর আগুন-রঙা চকমকি পাথরের হার।
আসুক এক আধারে স্থবিরতা এবং স্ফুলিঙ্গ।

