নিত্য বাসযাত্রীর রোজনামচা
এক
--
আজকে বাসে কিরিচ্ছিরি !
দোল এর আগের দিন
একগাদা ভিড়, মায় ব্যাগ
টা রাখারও খালি কোল
নেই,
একে ওকে ধাক্কা দিচ্ছি
ধুমসো ব্যাগ নিয়ে ।
কন্ডাক্টর
তথা সমগ্র প্যাসেঞ্জার-কুল
তিতিবিরক্ত ।
ইতিমধ্যে
হাতে কাগজের প্যাকেটের টিফিন
- বক্স থেকে সকালের কাটা
তরমুজের রস গড়িয়ে, ব্যাগ
ছিঁড়ে বক্স বাসের মেঝেতে
গড়াগড়ি !
একটা লোকের পায়ে অনেকক্ষণ
টুপটাপ জল পড়ছিল,
এতক্ষণে
সে বুঝল মালটা তরমুজের
রস ।
একজন করুনাবশে টিফিন-বক্স কুড়িয়ে
দিতে দেখি চামচটা নেই
।
মিষ্টি
করে তাকে পায়ের নিচ
থেকে চামচে তুলে দিতে
বললাম নির্লজ্জ ভাবে ।
কন্ডাক্টর
এবার তুমুল রেগে গেল,
"কি যে করছেন দিদি"!
আমি নিঃস্পৃহ ও নিশ্চুপ ।
Lips sealed.
অবশেষে,
বীতশ্রদ্ধ কন্ডাক্টর একটা লিকলিকে ঘুমন্ত
লোকের কোলে ধপ করে
আমার ভারী ব্যাগটা ফেলে
বলল, "ধরুন তো দাদা"
!
লোকটা
ধড়মড় করে জেগে উঠে,
ইতিউতি চেয়ে, একটু পরে
আমার ব্যাগ জড়িয়ে ফের
ঘুমিয়ে পড়ল ।
দুই
--
আজ একটা এ সি
বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি ফিরছি ... হঠাৎ
ভিজে কাঁচে নিজের প্রতিচ্ছবি
দেখে অদ্ভুত লাগল ।
অদ্ভুত মানে ঠিক খারাপ
বা ভালোর ভাব না,
একটা অন্যরকম বোধ । ওই
কাঁচে আরও দু চারটে
অবয়ব দেখলাম আমার আশপাশের
... তারপর আবার দেখলাম নিজেকে
।
খাসা লাগল :)
মুচকি
হাসলাম নিজের মনে ।
একটা প্রশ্রয়ের, একটু স্নেহের, সামান্য আত্মতুষ্টির হাসি ।
নিশ্চিত মনে হল, কাঁচে
দেখতে পাওয়া প্রতিটা মুখের
চেয়ে আমারটায় দীপ্তি ঢের বেশী ।হয়ত ক্লান্ত, একটু ধূসর ; কিন্তু স্থিত...দীপ্ত । এই চাপা
মন-ভাল-করা narcissism নিয়ে
বাকি পথটা বেশ আরামে
কেটে গেল ।


0 Comments:
Post a Comment
<< Home