মহাকর্ষ
জনাকীর্ণে একলা হতে ইচ্ছে করে
একলা ঘরের গভীর আঁধার প্রগাঢ়তায়
প্রতীক্ষার এক প্রেক্ষাপটে
যেন তুই কোন রাতের পাহাড়
নিথর নিবিড় নিস্পৃহতার
মুখোমুখি, প্রহর প্রহর, রাত ঘনিমায় একলাই তো ;
তবু আরো একলা হতে ইচ্ছে করে।
জনশূন্যে সঙ্গ পেতে ইচ্ছে করে
রাতপর্দার কলকা বেয়ে আঙুল ছুঁয়ে
এ মন-সে মন, উষ্ণ-শীতল...
শুধু তুই এক অতলান্তিক
ক্ষুধার্ত সেই কৃষ্ণবিবর
নিঃশেষে নে নিঃস্ব করে নিরাসক্ত নির্বিকারে ;
তোর জন্য, আলো হতে ইচ্ছে করে।


0 Comments:
Post a Comment
<< Home