Monday, March 02, 2015

আত্মকথন


গার্গী, রোজ এক পাতা লিখতে চাই ।
প্রলাপ, বিলাপ, অসংলগ্ন আত্মসংলাপ –
গলার কাছে বেজে থাকা পিছল কিছু ভাব-শব্দ,
পাঁজর-ঘেরা অনুচ্চারণ, গভীরতর নৈঃশব্দ্য
বোধের পরত খুলতে গিয়ে যতরকম ভাবনা আসে,
তীব্রতম যন্ত্রণাতে যে শব্দেরা ভালবাসে,
খুশির মুখোশ খসলে পরে যে আনন্দ পূর্ণ করে,
যে কথারা বাবার মতন হালকা হেসে আদর করে...

একটুখানি সময়,
একটু ব্যক্তিজমিন, আর –

নিভৃতে আর নির্ভাবনায়, আমি হবার ছাড় ।



0 Comments:

Post a Comment

<< Home